1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

‘হাওর বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার দাবিতে জগন্নাথপুরে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৩৮৯ Time View

স্টাফ রিপোর্টার::
হাওরের জেলা সুনামগঞ্জসহ হাওরবাসীর উন্নয়নে আলাদা ‘হাওর বিষয়ক মন্ত্রণালয়’র দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী ভবনের সামনে হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফেরাম’ এর আয়োজনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বদর উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো.আব্দুল হক, ‘হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফেরাম’এর সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক অ্যাড.আলম নুর হিরা, অ্যাড রুহুল তুহিন, অ্যাড মনির আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন সুনামগঞ্জ, নেত্রকোণা কিশোরগঞ্জসহ হাওরের জেলার সামগ্রিক উন্নয়নে আলাদাভাবে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠন করা জরুরী। প্রতিবছর হাওরের ফসলডুবি রোধ, হাওরের জীবনমান উন্নয়নসহ হাওরের মানুষের অবকাঠামোগত উন্নয়নে আলাদাভাবে সুদৃষ্টি দিতে হলে হাওরের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করতে হবে। হাওরের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা পরিকল্পনা রয়েছে, হাওরের উন্নয়নে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ আলাদাভাবে মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করা না গেলে সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব নয়। তাই হাওরের উন্নয়নে হাওর বিষয়ক আলাদা মন্ত্রণালয় গঠন জরুরি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com