1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

সিলেটের প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম আর নেই

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪৫৯ Time View

সিলেট প্রতিনিধি – সিলেটের প্রবীণ সাংবাদিক সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি সিলেটের  জনপ্রিয়  দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক বাংলাদেশ টেলিভিশন সিলেট প্রতিনিধি  আজিজ আহমদ সেলিম ইন্তেকাল করেছেন(( ইন্নালিল্লাহি…. রাজিউন)। রোববার রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট সিএইমএইচ-এ তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নবগঠিত সিলেট উন্নয়ন পরিষদেরও সভাপতি ছিলেন। আজ বাদজহুর তার নামাজের জানাযা  শাহজালাল রহঃ দরগাহ অনুষ্ঠিত হবে। এদিকে সিলেটের সাংবাদিক সমাজের অভিভাবক প্রবীণ সাংবাদিক মুক্তিযুদ্ধের স্বপক্ষের অন্যতম কলম সৈনিক আজিজ আহমেদ সেলিম এর মৃত্যু সংবাদশুনে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন, সাবেক অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উত্তর পূর্ব সম্পাদক  শফিউল আলম নাদেল,সাবেক সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি তাপস পুরকায়স্থ, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে, সাধারণ সম্পাদক একে এম মহিম,বিটিভির জেলা প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু,প্রথম আলোর জেলা প্রতিনিধি খলিল রহমান,  জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা জজগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক  সানোয়ার হাসান সুনু,  জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ প্রমুখ শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com