1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:

সিলেটের কোম্পানীগঞ্জে দুই কিশোরী ধর্ষিত, গ্রেফতার ১

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। উপজেলার কাঁঠালবাড়ি এবং চাটিবহর গ্রামে ধর্ষণের এই দুটি ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলাও হয়েছে। একটি ঘটনার অভিযুক্তকে গ্রেপ্তার করা গেলেও অন্যটির অভিযুক্ত এখনও অধরা।

কাঁঠালবাড়ির স্থানীয়রা জানান, গত ১৭ অক্টোবর রাত ৮টায় ওই কিশোরী কলসি দিয়ে পানি আনতে যান। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের সুলতান মিয়ার ছেলে মিরাজ আলী (৪০) কিশোরীর মুখ চেপে ধরে পাশের ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে ওসমানী মেডিকেলে প্রেরণ করেন।

অন্যদিকে উপজেলার চাটিবহর গ্রামে ১৫ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চাটিবহর গ্রামের আবুল হোসেনের ছেলে ফখরুল ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, কাঁঠালবাড়ির মিরাজ আলীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com