1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

ছাতকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার-১

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ চেষ্টার মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত মধ্যরাতে ছাতক থানার জাহিদপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক পালাশ দাশের নেতৃত্বে জগেশ বৈদ্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জগেশ বৈদ্য ওরফে যোগেশ শুক্লবৈদ্য উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামের মৃত রমেশ বৈদ্যর ছেলে। থানায় মামলা দায়েরের পর গতকাল বৃহস্পতিবার আদালতের নির্দেশে জগেশকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়- গত ২৪ সেপ্টেম্বর দুপুরে বাকপ্রতিবন্ধী কিশোরী (১৫) ভেড়া আনতে প্রতিবেশি জগেশ বৈদ্য ওরফে যোগেশ শুক্লবৈদ্যের (৬০) বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় জগেশ প্রলোভন দেখিয়ে মেয়েটিকে তার দোকানঘরে নিয়ে যান। এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার শুরু করে। চিৎকার শুনে মাসহ প্রতিবেশিরা গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় জগেশ পালিয়ে যান। এরপর ছাতক থানায় লিখিত অভিযোগ করেন কিশোরীর বাবা।

এ ব্যাপারে জাহিদপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক পলাশ দাশ বলেন, ‘কিশোরীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে জগেশ বৈদ্যকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।’ জগেশকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারের পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজিম উদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com