ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের একটি বাড়িতে উঠানে বাল্য বিবাহ রোধ, অল্প বয়সে গর্ভধারণ ও বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ারোধে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ডিএসকের হিয়া প্রকল্পের অভিভাবক নেট ওয়ার্ক ফোরাম নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে কিশোর কিশোরী অভিভাবকসহ ৪০জন অংশ নেয়। হিয়া প্রকল্পের ধর্মপাশা শাখার প্রকল্প কর্মকর্তা জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর ধর্মপাশা প্রতিনিধি সাংবাদিক সালেহ আহমদ।হিয়া প্রকল্পের প্রকল্প সহযোগী শাহজাহান কবীরের সঞ্চালনে বক্তব্য রাখেন প্রকল্প সহযোগী অনুকুল চন্দ্র দাস,নেটওয়ার্ক ফোরামের সভাপতি শেরেগুল মিয়া,অভিভাবক নাদিরা আক্তার প্রমুখ।বক্তারা বলেন,বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী,মেয়েদের বিয়ের বয়স হচ্ছে ১৮বছর,আর ছেলেদের বয়স ২১।এই বয়সের নীচে বিয়ের আয়োজন করাই হচ্ছে বাল্য বিয়ে। এই জন্য রাস্ট্রীয়ভাবে শাস্তিরও বিধান রয়েছে।
বক্তারা আরও বলেন, বাল্য বিয়ের ফলে অকাল মাতৃমৃত্য ও শিশু মৃত্যু ঘটে । বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি।বাল্য বিয়ে রোধ করতে হলে সবার মধ্যে জনসচেতনা বাড়াতে হবে। বাল্য বিয়ে মুক্ত একটি বাংলাদেশ গড়তে হলে সর্বপ্রথমে সবাইকে শিক্ষিত হতে হবে। কারণ শিক্ষাই মানুষকে আলোর পথ দেখায়,সুন্দর জীবন গঠনে সহায়তা করে।উঠান বৈঠক শেষে ওই সংগঠনটির উদ্যোগে
বাল্য বিবাহ রোধে উপজেলার মাটিকাটা গ্রামের সামনের সড়কে এক মানববন্ধন অনুষ্টিত হয়।
Leave a Reply