1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

৪ বছরের শিশুর সঙ্গে কিশোরের পাশবিকতা!

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বগুড়ার শেরপুর উপজেলায় চার বছর বয়সের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোর উপজেলার বনমরিচা গ্রামের দুলাল আকন্দের ছেলে। রবিবার দুপুর একটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটির মা শেরপুর শহরের একটি চালকলে কাজ করেন। প্রতিদিন প্রতিবেশীর নিকট বাড়িতে শিশুটিকে রেখে তার মা কাজে বের হন। তারই ধারাবাহিকতায় শনিবার সকালের শিশুটির মা চালকলে কাজ করতে যান। এ সুযোগে ওই কিশোর গাভীর জন্য ঘাস কাটার কথা বলে শিশুটিকে বাড়ি থেকে বের করে নিয়ে মাঠের ভেতর যায়। দুপুরের দিকে মাঠে নেওয়ার পর ওই শিশুকে ধর্ষণ করে সে। এ সময় ওই শিশু কান্নাকাটি করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তখন ওই কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে রবিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার শিশুকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com