1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

ছাতকে মাস্ক ব্যবহার না করায় ১৫ পথচারীকে জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩৩৮ Time View

ছাতক প্রতিনিধি::
ছাতকে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৫ জন পথচারী ও অধিক মূল্যে মাস্ক বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার জাউয়া বাজারে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কবির এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জাউয়াবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৮ জনের কাছ থেকে ১ হাজার ১০০ টাকা এবং অধিক মূল্যে মাস্ক বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীর কাছ থেকে আরো ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে জাউয়া এলাকায় চলাচলরত যানবাহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭ জনের কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। প্রায় ঘন্টা ব্যাপী পৃথক অভিযানে জরিমানা আদায়সহ শ্রমিকদের বিনা মূল্যে মাস্ক পড়িয়ে দেয়া হয়।
মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কবির জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com