1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু

  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নাটোরের লালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। উপজেলার দুয়ারিয়া-রাজাপুর সড়কের দুয়ারিয়া মোড় থেকে আধা কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে মোটরসাইকেলে করে তিনজন দুয়ারিয়া থেকে রাজাপুর যাচ্ছিলেন।

লালপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ ভোর পাঁচটার দিকে স্থানীয় লোকজন উপজেলার দুয়ারিয়া মোড়ে দুয়ারিয়া-রাজাপুর সড়কের পাশে তিন ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তারা পুলিশকে জানান। খবর পেয়ে সকালে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ তিনটি উদ্ধার করে থানায় নেয়।

নিহতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে সজীব হোসেন (২২), একই উপজেলার আতিকপাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে ফয়সাল হোসেন (২১) ও পাবনার ঈশ্বরদী উপজেলার নিকরহাটি গ্রামের আবু সাঈদ মোল্লার ছেলে জিহান আলী (২২)। সজীব ও ফয়সাল উচ্চ মাধ্যমিকের ছাত্র।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণে তারা তিনজন ছিটকে সড়কের পাশে পড়ে যান।

ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি নাটোর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com