1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

সিলেটে ফিজা এন্ড কোং কে ৯ লাখ টাকা জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৬৫২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের ফিজা এন্ড কোং কে ৯ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতসহ নানান অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায় ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে নগরের গোটাটিকর এলাকায় বিসিক শিল্প নগরীর ফ্যাক্টরিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান নেতৃত্বে অভিযান চালায় র‌্যাব-৯।

অভিযান শেষে র‌্যাব-৯ সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান উপস্থিত সাংবাদিকদের জানান, অভিযানকালে ড্রেনের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণসহ স্যাঁতসেঁতে দুর্গন্ধযুক্ত স্থানে তৈরি করা মিষ্টি রাখা ছিলো। এছাড়া এসব পণ্য প্রস্তুত ও প্যাকেটজাত করার কাজে নিয়োজিত কর্মীরাও মানছেন না স্বাস্থ্যবিধি। এদিকে খাদ্য উৎপাদন ফ্যাক্টরি ব্যবস্থাপনার ত্রুটিও ধরা পড়ছে বলে জানান তিনি।

এসময় তিনি বলেন, ‘অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানের পরিচালক নজরুল ইসলাম বাবুল ও জেনারেল ম্যানেজার এহতেশাম মাবরুরকে কে ৬ লাখ এবং ৩ লাখ টাকাসহ মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এমডিকে তিনমাস ও জিএমকে দেড় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত সিলেটের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com