1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

সুনামগঞ্জে মাদকসেবীর পাথরের আঘাতে শিশু নিহত

  • Update Time : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৬৫৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের গুজাউড়া এলাকায় ৪ বছরের শিশুকে ভারী পাথর দিয়ে মাথায় উপর্যুপুরি আঘাত করে হত্যা করেছেন এক মাদকসেবী যুবক। নিহত শিশু এনামুল হক মুসা (তালহা) গুজাউড়া গ্রামের নুরুল হকের ছেলে। আজ শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে।

ক্ষুব্ধ জনতা হত্যাকারী যুবক আব্দুল হালিমকে হাতেনাতে ধরে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। আব্দুল হালিম সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশু তালহা শুক্রবার দুপুরে নিজ বাড়ির সামনে খেলা করছিল। আব্দুল হালিম নামের ওই মাদকসেবী যুবক তখন পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় কোনো কারণ ছাড়াই তালহাকে সজোরে লাথি দেন আব্দুল হালিম। এরপর রাস্তা থেকে কুড়িয়ে একটি ভারী পাথর দিয়ে তালহার মাথায় উপর্যুপরি ৫ বার আঘাত করেন হালিম। এতে হালিমের মাথা থেথলে যায় ও প্রচুর রক্তক্ষরণ হয়। পাশের বাড়ির লোকজন গুরুতর আহত তালহাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার বিকেলে ওই শিশুকে নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুর রহমান বলেন, ‘ঘটনাটি মর্মান্তিক। স্থানীয় লোকজন খুনি যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে একেক সময় একেক কথা বলছে। তবে পাশের একটি সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com