1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৩১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এসময় মৃত্যু হয়েছে ২ জনের, সুস্থ হয়েছেন ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী।

নতুন শনাক্তদের ১৭ জনই সিলেট জেলার বাসিন্দা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২ জনও সিলেট জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৪১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮ হাজার ৭৬৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৯১ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৩১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৫২ জন রয়েছেন।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৫৪ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৯১ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ১৩ হাজার ৮১৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৮৪ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪২৯ জন, হবিগঞ্জের ১ হাজার ৫৭৯ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৭২৩ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ৪৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪১ জন এবং হবিগঞ্জের হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫২ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ২৯ জন। এসময়ে করোনাভারাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com