1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ জামায়াত জোটের লংমার্চ/ এক দফার হুঁশিয়ারি বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ সত্যিকারের তাওবা যেভাবে মানুষকে পবিত্র করে রাজধানীতে দুটি বাসে আগুন, ককটেল বিস্ফোরণে আহত ১ `অল টাইম ক্লিন জগন্নাথপুর’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আজ থেকে শুরু তিন দিন ব্যাপী রাধারমণ স্মরণ উৎসব

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ৫৭৩ Time View

স্টাফ রিপোর্টার:: আজ রোববার থেকে শুরু মরমী সাধক কবি রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী স্মরণ উৎসব। প্রথমবারের মতো সংষ্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও সুনামগঞ্জের জেলা প্রশাসনের আয়োজনে স্মরণ উৎসবের উদ্বোধণী পর্ব কবির জন্মভূমি জগন্নাথপুরে পালিত হচ্ছে। অপর দুদিন সুনামগঞ্জ জেলা শহরের জুবলী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জগন্নাথপুরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি প্রধান অতিথি হিসেবে থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপিসহবিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এছাড়াও জগন্নাথপুর,সুনামগঞ্জ,সিলেটের রাধারমণ অনুরাগী শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশনের পাশাপাশি দেশ বরণ্য রাধারমণ অনুরাগী শিল্পী বিশ্বজিৎ রায় সঙ্গীত পরিবেশন করবেন। রাধারমণ দত্তর স্মরণ উৎসবকে ঘীরে সকল প্রস্তুুতি ইতিমধ্যে নেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সর্তকতা অবলম্বন করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সুনামগঞ্জে দুদিনের সাংষ্কৃতিক অনুষ্ঠানে ভারতের লোকসংষ্কৃতির অন্যতম দল দোহার সঙ্গীত পরিবেশন করবে। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। রাধারমণ স্মরণ উৎসবকে ঘিরে জগন্নাথপুরে উৎসবের আমেজ বিরাজ করছিল। ভাইবে রাধা রমণ বলে সুরে আজ জগন্নাথপুর ডিগ্রী কলেজ মাঠে মাতোয়ারা হবেন দর্শকরা এমন প্রত্যাশা রাধারমণ অনুরাগীদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com