1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

  • Update Time : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৫২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাপায় আপন দুই ভাইসহ অটোভ্যানে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভাঙ্গুড়া-ফরিদপুর সড়কের রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-ভাঙ্গুড়া সদর ইউনিয়নের পার ভাঙ্গুড়া গ্রামের প্রয়াত রশিদ প্রামানিকের দুই ছেলে ইমন হোসেন (১৬) ও ইমরান হোসেন (১৪) এবং তাদের চাচানো বোন একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ছুম্মা খাতুন (১৩)।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ব্যাটারিচালিত একটি অটোভ্যানে চারজন যাত্রী চর ভাঙ্গুড়া থেকে একই উপজেলার হাটগ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় পৌঁছামাত্র ফরিদপুর থেকে পাবনাগামী একটি দ্রুতগতির ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুই ভাই ও তাদের চাচাতো বোন নিহত হন। আহত একজনকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

ওসি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com