1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

সুনামগঞ্জে আদালত থেকে পালানো স্ত্রী’র খুনীকে আবারও কারাগারে প্রেরণ

  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৫৯০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া স্ত্রী হত্যা মামলার আসামী ইকবাল হোসেন (৩৫) কে সিলেট শহর থেকে গ্রেপ্তার করে পুনরায় শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেংগেরগাঁওয়ের রমজান আলীর ছেলে। পালিয়ে যাওয়ার ৯ দিন পর শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর থানার পুলিশ তাকে সিলেট শহরের লালদিঘিরপাড় এলাকা থেকে গ্রেফতার করে।
পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ও স্ত্রী হত্যা মামলাসহ দুইটি মামলার আসামী ইকবাল হোসেনকে শনিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল আহমদের এর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত ইকবাল হোসেনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আশেক সুজা মামুন বলেন,‘ ইকবাল হোসেনকে সিলেট থেকে গ্রেপ্তারের পর দুইটি
মামলার আসামী হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
গত ৯ ডিসেম্বর বুধবার সকালে জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আনা স্ত্রী’র খুনের মামলার আসামী ইকবাল হোসেন আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়। ইকবাল হোসেন ২০১৩ সালে একই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামের মনা মিয়ার মেয়ে মনোয়ারা বেগমকে বিয়ে করেছিল। বিয়ের ৪ বছর পর ২০১৭ সালের জুন মাসে তার স্ত্রী মনোয়ারা বেগম খুন করে লাশ লুকিয়ে রাখে। মনোয়ারা বেগমের লাশ পঁচে দুর্গন্ধ বের হলে গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২০১৭ সালের ১৩ জুন মনোয়ারা বেগমের মা আমিনা বেগম বাদী হয়ে ইকবাল হোসেনকে আসামী করে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলাটি এখনও বিচারাধীন আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com