স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জ জেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভা দুপুর দুই ঘটিকায় আব্দুজ জহুর সেতু সংলগ্ন ভোজন হোটেলে অনুষ্ঠিত হয়েছে । ১১ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ১৭ জন ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন গঠিত হয়েছে । এতে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল কে সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নূর হোসেনকে সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়াকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে সুনামগঞ্জ জেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন গঠিত হয়েছে।
Leave a Reply