1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

অষ্টমবারের মতো আয়োজিত বৃটিশ বাংলাদেশী হুজহুর বর্ণাঢ্য প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা-বাংলাদেশী কমিউনিটি এখন বৃটিশ মূলধারারই অংশ

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০১৫
  • ৩৯৪ Time View

স্টাফ রিপোর্টার:: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অষ্টমবারের মতো লন্ডনে হয়ে গেল বৃটিশ বাংলাদেশী হুজহুর জাকজমকপূর্ণ এওর্য়াড ও প্রকাশনা অনুষ্ঠান। নিজ নিজ পেশায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে এগিয়ে চলছেন, এমন ছয় ব্রিটিশ বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে এবার।

ব্যতিক্রমধর্মী প্রকাশনায় এবার সংযুক্ত হয়েছে ২৭০ জন বৃটিশ বাংলাদেশী সাফল্যগাঁথার কথা।

গত ০৫ নভেম্বর বৃহস্পতিবার নর্থ লন্ডনের প্রেস্টিজিয়াস মেরিডিয়ান গ্রান্ড হলে জনপ্রিয় নিউজ প্রেজেন্টার লিসা আজিজ, ব্যারিষ্টার আনোয়ার বাবুল মিয়া, মিডিয়া ব্যাক্তিত্ব জাকির খান ও রেজ কবীরের যৌথ পরিচালনায় এবং হুজুহ এর প্রধান সম্পাদক আব্দুল করিম গণির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে বাংলা মিরর গ্রুপের প্রকাশনা ‘ব্রিটিশ বাংলাদেশী হুজহু‘র এওয়ার্ড বিতরণী ও প্রকাশনা অনুষ্ঠান।

এ ওয়ার্ডপ্রাপ্তরা হলেন ব্যারিস্টার আখলাক চৌধুরী কিউসি, মাহমুদ হাসান এমবিই, একাউন্টেন্ট মাহবুব মোর্শেদ, ড. রূপা হক এমপি, কামরু আলী, ফিল্ম ডিরেক্টর মনসুর আলী।

বৃটিশ বাংলাদেশী হুজহু যুক্তরাজ্যে বসবাসরত বংলাদেশীদের বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য অবদান ও উৎকর্ষের বিবরণ নিয়ে প্রকাশিত হয় প্রতি বছর। এবছরও এর ব্যতিক্রম হয়নি। এবারের প্রকাশণায় সংযুক্ত হয়েছে নতুন নতুন প্রতিভার অবদানের কথা। নতুনত্ব সমৃদ্ধ করেছে এ প্রকাশনাকে। বৃটিশ-বাংলাদেশীদের তৃতীয় প্রজন্ম যুক্ত হয়ে হুজহু কলেবরে বৃদ্ধি পেয়েছে, আঙ্গিকেও শোভিত হয়েছে নতুনদের অবদানে। হুজহুর সফলতা পুরানো নতুনের সমন্বয়ের মধ্য দিয়ে এসেছে। ২০০৮ সালে বৃটিশ-বাংলাদেশীদের হুজহু যাত্রা শুরু করেছিলো কমিউনিটির গুণিজনদের উল্লেখযোগ্য অবদানের কথা লিপিবদ্ধ করে তাদের স্মরণীয় করে রাখা এবং পুরস্কৃত করা জন্য। হুজহু বিশ্বস্ততার সাথে সে দায়িত্ব পালন করে যাচ্ছে।

জমকালো এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন মেয়র নির্বাচনের কনজারভেটিভ মেয়র প্রার্থী জেক গোল্ড স্মীথ এমপি, বৃটিশ হাউজ অব কমন্সের লিডার ক্রিস গ্রেইলিং এমপি, লন্ডনের ডেপুটি মেয়র রোজার ইভানস, লন্ডনস্থ বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান, টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র জন বিগস ও স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবিই, বব ব্ল্যাকম্যান এমপি, পল স্কাউলি এমপি ও ক্যানারি ওয়ার্ফ গ্রুপের কোম্পানী সেক্রেটারী জন গারউড।

বক্তারা এ সময় বলেন, বৃটিশ বাংলাদেশী হুজহু থেকে সহজেই কমিউনিটির অবদানের বিষয়টি জানা যায়। বৃটেনে বাংলাদেশী কমিউনিটির প্রবীণ ও নবীনরা বৃটিশ কমিউনিটিতে যে ভূমিকা রেখে যাচ্ছেন তা সত্যি প্রশংসা করার মত। বাংলাদেশী কমিউনিটি এখন বৃটিশ মূলধারার একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজনীতি, ব্যবসাসহ সর্বক্ষেত্রেই বাংলাদেশী কমিউনিটির অগ্রযাত্রা এখন প্রশংসিত।

বৃটিশ বাংলাদেশী হুজহুজ-র সম্পাদক ব্যারিষ্টার সাহাদাত করিম স্বাগত বক্তব্যে বলেন, এই প্রকাশনা আমাদের কমিউনিটির নবীনদের উৎসাহ ও উদ্দীপনা জুগিয়ে আসছে। বৃটিশ বাংলাদেশী হুজহুর প্রকাশনায় নবীনদের কথা রয়েছে। ভবিষ্যতে নবীনদের অবদান সুন্দরভাবে সংযোজিত হবে।

অনুষ্ঠানে ব্যারিস্টার আখলাক চৌধুরী কিউসির হাতে এওয়ার্ড তুলে দেন লন্ডন মেয়র নির্বাচনের কনজারভেটিভ মেয়র প্রার্থী জেক গোল্ড স্মীথ এমপি ও বিমান বাংলাদেশের ইউকে কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম, মাহমুদ হাসান এমবিই এর হাতে এওয়ার্ড তুলে দেন বৃটিশ হাউজ অব কমন্সের লিডার ক্রিস গ্রেইলিং এমপি ও মেরিডিয়ান গ্র্যান্ড এর ডিরেক্টর নিক্কিতা মুলচানদানী, একাউন্টেন্ট মাহবুব মোর্শেদ এর হাতে এওয়ার্ড তুলে দেন লন্ডনের ডেপুটি মেয়র রোজার ইভানস ও চ্যানেল এস এর ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী, ড. রূপা হক এমপি‘র হাতে এওয়ার্ড তুলে দেন টাওয়ার হ্যামলেটস এর মেয়র জন বিগস ও প্রাইম এস্টেট এজেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর কাজী আরিফ, কামরু আলীর হাতে এওয়ার্ড তুলে দেন লন্ডনস্থ বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান ও জেএমজি কার্গো ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ, ফিল্ম ডিরেক্টর মনসুর আলীর হাতে এওয়ার্ড তুলে দেন ক্যানারি ওয়ার্ফ গ্রুপের কোম্পানী সেক্রেটারী জন গারউড ও তাজ সলিসিটরস এর তাজ শাহ।

বর্ণাঢ্য আয়োজনের এই অনুষ্ঠানে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অষ্টমবারের মতো আয়োজন হওয়া এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মূল সহযোগিতায় রয়েছে – ক্যানারী ওয়ার্ফ গ্রুপ ও মেরিডিয়ান গ্যান্ড।

এছাড়া আরো সহযোগিতায় রয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জেএমজি এয়ার কার্গো, প্রাইম এস্টেট এজেন্ট, তাজ সলিসিটিরস, স্টারলিং এন্ড কোং, এক্সেলসিয়র সিলেট, হিলসাইড ট্রেভেলস, ইউকে জুয়েলার্স গ্রুপ, এনার্জিস হেলথ ক্লাব, ঢাকা প্রিমিয়ার হোটেল, শেফ অনলাইন, পিসিও ক্লেইম, জেনারেল অটো, তারানা গ্রুপ, এয়ার এক্সপ্রেস, ইউরেশিয়া ফুড সার্ভিস, সাউথহল মেলা, হোসাইন ট্রেভেলস, কেয়ারওয়ার্ল্ড লিমিটেড, আল আমিন ট্রেভেলস, রোজ ভিউ হোটেল, আল হারামাইন গ্রুপ, এভারড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, ইউনিসফ্ট টেকনোলজি, কুইলফোর্ড একাউন্টেন্সি, জল ড্রিংকস, সঙ্গিতা, হেনা ওয়েডিং এবং জারা ইভেন্ট ম্যানেজমেন্ট।

মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে – চ্যানেল এস, জি টেন ডিজাইন এন্ড প্রিন্ট, বাংলা পোস্ট, লন্ডন বাংলা টিভি, মিডিয়া লিংক, ইস্টার্ণ প্রাইড, ফিল্ম এশিয়া, ইমপ্রেস মিডিয়া, ইউকেবিডিনিউজ এবং প্রবাস বাংলা।

অনুষ্ঠানে সুস্বাদু খাবার পরিবেশন করেন অভিজাত ক্যাটারিং প্রতিষ্ঠান ইস্টার্ণ প্রাইড। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে বর্ণাঢ্য আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশনা করেন বিলেতের খ্যাতনামা রুবাইয়াত জাহান, রাজা কাশিফ ও বাংলাদেশ থেকে আগত সেলিম চৌধুরী এবং নৃত্য পরিবেশনা করেন সুমি দাশ ও তাঁর দল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com