1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:

সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী

  • Update Time : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৪২৬ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি –

হাওর রক্ষা বাঁধ নির্মাণে চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা স্মারক ও সনদপত্র দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েছেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী (বাবুুল)। তিনি জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক।

এ ছাড়া হাওর রক্ষা বাঁধের চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনসেবায় বিশেষ অবদানের জন্য জেলায় ইউএনও অব দি ইয়ার-২০২০ হয়েছেন শাল্লা উপজেলার ইউএনও আল-মুক্তাদির হোসেন, হাওর রক্ষা বাঁধের চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনসেবায় বিশেষ অবদানের জন্য জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, কভিড-১৯ মোকাবিলায় এবং জনসেবায় চ্যালেঞ্জিং দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্টাফ অব দি ইয়ার-২০২০ হয়েছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রেজওয়ানুল হক রাজা, হাওর রক্ষা বাঁধের চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনসেবায় বিশেষ অবদানের জন্য জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব হয়েছেন শাল্লা উপজেলার হবিবপুর ইউপি সচিব জগন্নাথ বণিক।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com