1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে হীরা মেম্বারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৫৬৭ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হীরা মিয়া মেম্বারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়ার্ডবাসীর উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সামাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গেণে ওয়ার্ড মেম্বার আবু সাকের এর সভাপতি অনুষ্ঠিত  সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী হান্নান মিয়া,

ইউপি সদস্য খালিদ হাসান খালেদ, এখলাছুর রহমান, মিকরপুর ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক ক্বারী শওকত আলী।

অনযদের মধ্যে বক্তব্য দেন রসুলগঞ্জ মাদ্রাসার শিক্ষক হাফিজ সানোয়ার আহমদ, এলাকার জিয়াউর রহমান, হেলাল মিয়া প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সাবেক ইউপি সদস্য ময়না মিয়া, এলাকার জহির উদ্দিন, মাওলানা আব্দুল কাইয়ুম, আজিম উদ্দিন, সুন্দর আলী, জামসেদ আলী,হাফিজ আঃনুর,আব্দুল মছব্বির, মধু মিয়া, আব্দুল কালাম,মোকাব্বির আলী,আকবর আলী, লুকমান, রাহিম আহমদ,শাহ কামাল, আলীমান, রুহিন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com