1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

ছাতকে অচেতন করে ডাকাতির ঘটনায় ২ যুবক গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩৪৭ Time View

ছাতক প্রতিনিধি::

ছাতকে খাবারের সাথে চেতনা নাশক রাসায়নিক দ্রব্য মিশিয়ে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় শহরের নোয়ারাই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো পূর্ব নোয়ারাই এলাকার আজিজুর রহমানের পুত্র সাইফুর রহমান সাইফ ও একই এলাকার মৃত. আলকাছ আলীর পুত্র সাইদুল ইসলাম।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম’র নেতেৃত্বে অভিযান চালিয়ে নোয়ারাই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গত ১০ জানুয়ারি রাতে খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে নোয়ারাই এলাকার মকবুলসহ তার পরিবারের লোকজনদের অচেতন করে নগদ ২৬ হাজার টাকা, ৭ ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় ৬ লক্ষ টাকা মুল্যের মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৩ জানুয়ারি মকবুল হোসেনের পুত্র আতিকুর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা (নং-১৪) দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সকালে তাদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com