1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক

  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৩৯০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৬০ পিস ইয়াবাসহ মো. জুয়েল আহম্মদ (৩১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)।

রোববার (২৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মো. জুয়েল আহম্মদ সিলেটের শহরতলী শাহপরানের বহর এ বিআইডিসি এলাকার শুকুর আহম্মদের ছেলে।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে র‌্যাব-৯ এর সদর দপ্তর হতে এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নগরীর জিন্দাবাজার এলাকায় মাদকদ্রব্যসহ এক যুবক অবস্থান করছে, এমন গোপন খবর আসে। এর ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ জুয়েল আহম্মদকে আটক করে।

এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করতে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে ও আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com