1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:

আত্মহত্যা শেখাতে গিয়ে প্রাণ গেল যুবকের

  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৩৫৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাঙামাটির কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন মো. শোয়েব আহমেদ (২৮) নামে এক যুবক। মজার ছলে ওই আত্মহত্যা বন্ধুদের শেখাতে গিয়ে প্রাণ গেল মো. নাইমুর রহমান নয়ন (২২) নামে আরও এক যুবকের। রোববার দিবাগত মধ্যরাত ও সোমবার ভোরে কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক খয়েজ আহমদ তরুনের ছেলে। তিনি পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাপারিশ্রমিকের শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। নিহত নাইমুর রহমান ফরহাদ হোসেনের ছেলে। নিহতরা কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার বাসিন্দা।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, ‘রাতে প্রজেক্ট এলাকায় পারিবারিক কলহের জেরে শোয়েব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com