1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:

ছাতকে ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৪৭৯ Time View

ছাতক প্রতিনিধি
ছাতকে তালতো ভাই হাফিজের ধর্ষণের শিকার হয়ে ১৩ বছর বয়সী এতিম কিশোরী দুই মাসের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েছে। প্রায় তিন মাস আগে একাধিক বার ধর্ষণের শিকার হওয়া এই পিতা-মাতাহীন কিশোরী অন্তঃস্বত্ত্বা অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে।
সামাজিকভাবে বিচার চেয়ে না পেয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত হাফিজ সোলেমান আলী (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে সিলেট নগরীর হযরত শাহজালাল (রঃ) মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ছাতক থানা পুলিশ। হাফিজ সোলেমান আলী ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের ক্বারী আপ্তাব আলীর ছেলে। হাফিজ সোলেমান আলী হবিগঞ্জের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, পিতৃ-মাতৃহীন ভিকটিম কিশোরী তার একমাত্র বড় ভাইয়ের সাথে পিতার বাড়িতেই বসবাস করে আসছে। গত বছরের ৫ নভেম্বর তার বড় ভাই রাজমিস্ত্রীর কাজে যোগ দিতে পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলায় যাওয়ার সময় ওই কিশোরীকে জাতুয়া গ্রামের বোনের বাড়িতে রেখে যায়। ওই দিন রাতে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে বোন জামাইয়ের বড় ভাই হাফিজ সোলেমান আলী। এর পর নানা প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। গ্রামের লোকজনের চাপে বিয়ের মাধ্যমে বিষয়টি নিস্পত্তির আশ্বাস দেয় সোলেমান আলী। কিন্তু নানা অজুহাতে কালক্ষেপন করে এক পর্যায়ে বিয়ে করতে অসম্মতি জানায় সোলেমানের পরিবার।
এঘটনায় গত ২৫ জানুয়ারি অভিযুক্ত হাফিজ সোলেমান আলীর বিরুদ্ধের ছাতক থানায় অভিযোগ করেন কিশোরীর বড় বোন। এরপর কিশোরী আদালতে জবানবন্দী দিয়েছে ও তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন বলেন, ‘ধর্ষিতা কিশোরী আদালতে জবানবন্দী দিয়েছে এবং তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত সোলেমান আলীকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com