1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:

করোনায় সিলেটে মারা গেলেন আরও দুজন

  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৩৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক;:

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। নতুন আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

আজ শনিবার (৩০ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলার ২ জন রয়েছেন। এদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

একইদিনে সিলেট বিভাগে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া এদিন সিলেট বিভাগে মারা যাওয়া দুই ব্যক্তিও সিলেট জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৯৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৫৪১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৩৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩৪ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার ১০৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭৪ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com