1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেটে হত্যা মামলায় একমাত্র আসামির ফাঁসির রায়

  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের ওসমানীনগরে আফরোজ আলী হত্যা মামলায় মইনুদ্দিন মঞ্জু (৫২) নামের এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ ১ম আদালতের বিচারক রবিউল ইসলাম এই আদেশ দেন।

ফাঁসির আসামি মইনুদ্দিন (মঞ্জু) সিলেটের ওসমানীনগর থানাধীন হুসন নমকী গ্রামের মৃত সৈয়দ মাহতাব উদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১১ মে ওসমানীনগর থানাধীন খাসদিওর মীরপাড়ার আফরোজ আলীকে সকাল সাড়ে ৮টার দিকে ডেকে নিয়ে যায়। কথা বলার একপর্যায়ে ঘাতক মইন্নুদ্দিন মঞ্জু তার সাথে থাকা ছোরা দিয়ে আফরোজ আলীর কোমরে ও বুকে ছুরিকাঘাত করে হত্যা করে।

এসময় আফরোজ আলীর চিৎকার শুনে পরিবারসহ এলাকার স্থানীয় ব্যক্তিরা এগিয়ে আসলে মঞ্জু পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে রায়হান উদ্দিন বাদী হয়ে মইন্নুদ্দিন মঞ্জুকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে মইনুদ্দিন মঞ্জুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহফুজুর রহমান। তিনি বলেন, ওসমানীনগর থানাধীন খাসদিওর মীরপাড়ার আফরোজ আলী হত্যার দায়ে আদালত হত্যা মামলার একমাত্র আসামি মইনুদ্দিন মঞ্জুকে ফাঁসির আদেশ দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com