1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:

ছাতকে বড় ভাইয়ের ছোট ভাই নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ছাতকে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে বড় ভাই’র হাতে ছোট খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামে। নিহত পারভেজ মিয়া (৩৮) গ্রামের  মৃত লিলু মিয়ার পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি ও তুমুল ঝগড়া হয়।
এক পর্যায়ে স্ত্রীদের পক্ষ নিয়ে উভয় ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধলে বড় ভাই সমুজ মিয়ার (৬০) বল্লমের আঘাতে ছোট ভাই পারভেজ মিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা পারভেজ মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সমুজ আলীকে আটক করেছে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com