জগন্নাথপুর২৪ ডেস্ক::
নবীগঞ্জ উপজেলার বাশডর দেবপাড়া গ্রামের বিজনা নদী লিজ নিয়ে দু’গ্রুপের মধ্যে হামলা-পাল্টাহামলা, খুনসহ একাধিক মামলা-মোকদ্দমার ঘটনা ঘটে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল শনিবার রাতে গ্রামের নিহত জাহির আলীর পুত্র আবুল হোসেন বাড়ি যাওয়ার তার সিএনজির গতিরোধ করে হামলা চালান হত্যা মামলা থেকে জামিনে মুক্তিপ্রাপ্ত আসামিরা। এসময় দেশীয় অস্ত্র দিয়ে হামলায় আবুল হোসেন (৩৮) ও মিঠু মিয়াকে (৩২) এলোপাতাড়ি কোপানো হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান। এসময় হামলাকারীরা আবুল হোসের দুটি ফোন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন।
এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা যায়, উল্লেখিত গ্রামে বিজনা নদী নিয়ে দুটি ভাগে বিভক্ত রয়েছেন গ্রামের লোকজন। এক গ্রুপের নেতৃত্বে আছেন কাচন মিয়া ও রাজা মিয়া। আর অপর গ্রুপের নেতৃত্বে সফিক মিয়াসহ গ্রামের অন্যারা। গ্রামে বিজনা নদী দখল নিয়ে একাধিক বার হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে থানায় ও সার্কেল এসপি ও এলাকার স্থানীয় মুরুব্বিদের নিয়ে একাধিকবার সালিশ বিচার করে সমাধান করতে পারেননি। এ বিরেধ নিয়ে জাহির আলী নামের এক বৃদ্ধ খুন হন। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে গ্রামের ৯০ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা ক্রমান্বয়ে জামিনে এসে আবার গ্রামে সংঘবদ্ধ হয়ে গ্রামের নিরীহ লোকজনের ওপর হামলা, লুটরাজসহ নানা অত্যাচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতে নিহত জাহির উদ্দিনের পুত্র আবুল হোসেন বাড়িতে যাওয়ার পথে তার সিএনজি আটক করে তার ওপর হামলা চালায় একই গ্রামের আনহার মিয়ার পুত্র সামছু মিয়া, বাজিত, আব্দুল মালিক, সঞ্জব, আ. জলিল, সামছু, বশিরসহ ১০-১৫ জনের একটি দল। তারা দেশীয় অস্ত্রে সজ্জিত ছিলেন। হামলার শিকার দুজনের চিৎকারের আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হামলার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে যান। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুর রহমান।
Leave a Reply