1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন

স্কুল খুলবে যেকোন সময়: গণশিক্ষা প্রতিমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যে কোনও সময় স্কুল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মঙ্গলবার সচিবালয় ক্লিনিকে করোনাভাইরাসের টিকা নেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষক-কর্মকর্তাদের করোনাভাইরাসের টিকা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা মঙ্গলবার থেকে সাত দিনের মধ্যে টিকা নেওয়া শেষ করব। যে কোনো সময় স্কুল খুলে দেব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি এতটাই আন্তরিক যে, তিনি সোমবার এবং এর আগেও আমাকে ফোন দিয়ে বলেছেন, ‘তোমার সব শিক্ষককে টিকা দিয়ে নাও। আমরা যে কোনও সময় স্কুল খুলে দেব, যাতে আমার কোনো শিক্ষক টিকার বাইরে না থাকে।’

শিক্ষক-কর্মকর্তাদের জন্য কবে থেকে টিকা কার্যক্রম শুরু হবে- এমন প্রশ্নের জবাবে জাকির হোসেন বলেন, ‘শিক্ষকদের জন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আমরা মঙ্গলবার থেকে সাত দিনের মধ্যে টিকা নেওয়া শেষ করব।’

শিক্ষকদের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষক-শিক্ষিকাদের যথাসময়ে টিকা নিয়ে স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসতে হবে। আর মাস্ক ব্যবহার করতে হবে।’ সচিবালয় ক্লিনিকে প্রতিমন্ত্রীর সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা সচিব গোলাম মো. হাসিবুল আলমও টিকা নেন।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com