1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:

ছাতকে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

  • Update Time : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় রিয়া (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার কালারুকা ইউনিয়নের তাজপুর গ্রামের নাসির উদ্দীনের মেয়ে ও তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

জানা যায়, রিয়া রাস্তা পাড়ি দেওয়ার সময় ছাতক থেকে সিলেটগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলের চালক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি-পাটিবাগ গ্রামের কবির মিয়ার পুত্র তানভীর আহমদও গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রিয়ার মৃত্যু হয়। মোটরসাইকেলের চালক তানভীর আহমদকে (২৫) ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ আটক করেছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com