1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:

গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২

  • Update Time : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার গালা গ্রামের মৃত জসিম মোল্লার ছেলে জহিরুল ইসলাম (২৩) ও ইউনুস আলীর ছেলে শাহ আলম (২২)।

তিনি বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে উপজেলার কৌড়ি এলাকায় মানিকগঞ্জ-ঝিটকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মোটরসাইকেলে মানিকগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। কৌড়ি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com