1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:

ছাতকে বাড়ির রাস্তা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ১০ জন

  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৩ Time View

ছাতক প্রতিনিধি
ছাতকে বাড়ির রাস্তা নিয়ে দু’ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা ইসলামপুর ইউনিয়নের কুমারদানী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বাড়ীর রাস্তার সীমানা নিয়ে কুমারদানী গ্রামের মৃত ফরমুজ আলীর পুত্র আকবর আলী ও মাহমুদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
রবিবার সকালে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতা-হাতির ঘটনা ঘটে। এরপর দুপুরে দু’পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আকবর আলী (৫০), টিপু সুলতান (১৯), নারজান বেগম (৪০), রুজিনা বেগম (১৮), রনি মিয়া (২৩) সহ অন্যান্য আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com