1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:

আজ আদালতে তোলা হচ্ছে না সুচিকে, রিমান্ডের সময় বেড়েছে

  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সাং সুচিকে আগামী ১৭ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত রিমান্ডে রাখা হবে । আজ তাকে আদালতে হাজির করার কথা থাকলেও সুচির আইনজীবী জানিয়েছেন তাকে আজ আদালতে হাজির করা হচ্ছে না । এ নিয়ে রাজধানীতে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন অং সান সুচির আইনজীবী খিন মুয়াং জাওয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিনি বলেছেন সুচির বিরুদ্ধে মামলায় পাওয়ার অফ অ্যাটর্নি জমা দেয়ার জন্য আমরা এসেছিলাম এবং ডিস্ট্রিক্ট জজের সাথে আলোচনা করতে এসেছিলাম। তার মতে সুচিকে আজ আদালতে হাজির করা হচ্ছেনা শুনানির জন্য । আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে রিমান্ডে থাকতে হচ্ছে। তিনি আরো বলেছেন, আইন মেনে তারা অং সান সুচির সাথে সাক্ষাত করার চেষ্টা করছেন।

কিন্তু আজ পর্যন্ত সেই সাক্ষাৎ তারা করতে পারেননি । তবে তিনি বলেছেন, প্রাথমিকভাবে  আদালতে উপস্থিত দেখানো হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে । এ সময় একজন সাংবাদিক মামলার সুষ্ঠু বিচার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ মামলার বিচার কতটুকু সুস্থ হবে অথবা হবে না সেটা আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com