1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

উত্তাল মিয়ানমার, রাস্তায় রাস্তায় সাঁজোয়ার যান

  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে উত্তাল মিয়ানমার। চলছে আন্দোলন। এমন পরিস্থিতিতে দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনের রাজপথে সামরিক যান নামিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

মিয়ানমারের মার্কিন দূতাবাসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, রবিবার ইয়াঙ্গুনের রাস্তায় তিনটি সশস্ত্র সামরিক যান নামিয়েছে সেনাবাহিনী।

গত পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম সড়কে সামরিক যান নামানো হলো।

 

এদিকে মার্কিন দূতাবাস সতর্ক করে দিয়ে বলেছে, আগামী ১২ ঘণ্টা মিয়ানমারে ইন্টারনেট সেবা বন্ধ থাকতে পারে। অবশ্য দেশটির তথ্য প্রযুক্তি খাত পরিচালনাকারী প্রতিষ্ঠান নরওয়েজিয়ান টেলিকমিউনিকেশন্স এ তথ্য নিশ্চিত করতে পারেনি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাতে ব্যাপক ধরপাকড় অভিযান চালাতে পারে নিরাপত্তা বাহিনী।

মিয়ানমারে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ অবস্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে। স্থানীয় সময় রাত ১টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com