1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:

সুনামগঞ্জে ৫৪ সংসার জোড়া লাগালেন আদালত

  • Update Time : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলাসহ এ সংক্রান্ত পৃথক ৫৪ টি মামলা আপোষে নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। তবে ১১ টি মামলায় গুরুতর অভিযুক্ত স্বামীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ৬৫ টি পৃথক মামলার একসঙ্গে দেওয়া রায়ে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন ব্যতিক্রমী এই আদেশ দেন। আদেশ পেয়ে অভিযুক্ত স্বামীরা স্ত্রীকে আদালত চত্বরেই ফুল দিয়ে বরণ করেন। সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পক্ষ থেকে ৫৪ দম্পতিকে আলাদাভাবে ফুল দিয়ে বরণ করা হয়।
জানা যায়, নারীনির্যাতন, যৌতুকসহ নানাভাবে নির্যাতিত সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ৬৫ জন নারী সংসার থেকে বিচ্যুত হয়ে স্বামীর বিরুদ্ধে আদালতে পৃথকভাবে মামলা দায়ের করেছিলেন। দীর্ঘদিন ধরে মামলা নিষ্পত্তি না হওয়ায় অসহায় নারীরা শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। অনাহারে অনেকে অন্যত্র আশ্রয় নিয়ে অনিশ্চিত এক জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এই অবস্থায় তারা চোখে অন্ধকার দেখছিলেন। এসব মামলার ৫৪ জন নারী ও তাদের স্বামীদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন আদালত। তাদের সম্মতিতে সন্তানদের বাবাদের জিম্মায় আবদ্ধ করে ব্যতিক্রমী আপোষমূলক রায় দেন বিচারক। রায়ে স্বামী-স্ত্রী সন্তানদের মধ্যে সম্প্রীতির বন্ধন ফিরে পায় ৬৫ মামলার মধ্যে ৫৪ টি মামলার পরিবার। বাকি ১১জন স্বামীকে দণ্ড দিয়েছেন আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com