1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের দম্পতির মৃত্যু

  • Update Time : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১৭ Time View

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের দম্পতির মৃত্যু

যুক্তরাজ্য অফিস :

যুক্তরাজ্যের বার্মিংহামে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি দম্পতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি ২০২১) রেডিস বার্মিংহাম মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের এক সংঘর্ষে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ব্যবসায়ী আবদুর রহমান মুয়িম (৪৮) ও তার স্ত্রী পাপিয়া বেগম (৩৮)।
তারা ১৯৯৩ সাল থেকে বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

নিহত আবদুর রহমান মুয়িম সিলেটের মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামের বাসিন্দা।
তার স্ত্রীর বাবার বাড়ি সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেডিস বার্মিংহাম মহাসড়কে তিনটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে পাপিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান।
তার স্বামী আব্দুর রহমান মুয়িমকে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। এই দম্পতির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আত্মীয়স্বজন ও বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com