1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি জীবনযাত্রার ব্যয় বাড়ছে: মুমিন যেভাবে অর্থসংকট সামাল ২৮ অক্টোবরের র‍্যালি ও রক্তদান কর্মসূচি সফল করার ডাক: জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন

রাত পোহালেই হবিগঞ্জ পৌরসভা নির্বাচন

  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাত পোহালেই হবিগঞ্জ পৌরসভা নির্বাচন। নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। জেলা নির্বাচন অফিস দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের সকল সরঞ্জাম প্রেরণ করেছে।

প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিস, আনছার সদস্য ও পুলিশ কেন্দ্রগুলোতে রাতেই অবস্থান নিচ্ছেন।

প্রতি কেন্দ্রে ৯ জন আনসার ভিডিপি ও ১০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়াও নির্বাচনে ১৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৬ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪টি টিম দায়িত্ব পালন করবে।

 

জেলা পুলিশের পক্ষ থেকে মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও গুরুত্বপূর্ণ স্থানগুলো চেক পোস্ট বসানো হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা  মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা গ্রহন করা হয়েছে।

হবিগঞ্জ পৌরসভায় দ্বিতীয় বারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হচ্ছে। এর আগে বিগত উপ-নির্বাচনের ভোট গ্রহণ ইভিএম পদ্ধতিতে হয়েছিল। এই নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী লড়ছেন।

কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৪০ জন ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১৭ নারী কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থীরা হলেন-আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম (নৌকা), বিএনপি’র মনোনীত অ্যাডভোকেট এনামুল হক সেলিম (ধানের শীষ), আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান (নারিকেল গাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রাথী আলহাজ্ব শামছুল হুদা (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী গাজী মোঃ পারভেজ হাছান (জগ) ও স্বতন্ত্র প্রার্থী বশিরুল আলম ক্ওাছার  (মোবাইল ফোন)।

৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১৭ নারী কাউন্সিলর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com