1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

সিজদায় গিয়ে আর উঠলেন না তিনি!

  • Update Time : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাগরিবের নামাজ পড়ার সময় সেজদারত অবস্থায় আবু সামা (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ মার্চ) উপজেলার সলঙ্গার আজিজ তেলপাম্পের নামাজঘরে মাগরিবের নামাজ পড়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

মৃত আবু সামা শাহজাদপুর উপজেলার চাঁদ ডাঙ্গাগ্রামের বাসিন্দা।

আজিজ পাম্প চত্বরের মুদি দোকানদার সামিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জ শহরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আবু সামা। নিজ বাড়ি শাহজাদপুরে ফেরার পথে সলঙ্গার আজিজ পাম্পে নামাজ পড়ছিলেন। সিজদায় গিয়ে তিনি আর উঠেননি। সিজদারত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মাগরিবের ওয়াক্তে আবু সামা নামাজরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com