1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সিলেটে ছিনতাইকালে গ্রেফতার তিন

  • Update Time : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৩০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট নগরের শিবগঞ্জে ছিনতাইকালে তিনজনকে গ্রেপ্তার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ।

গতকাল রোববার (৭ মার্চ) বিকেল চারটায় তাদেরকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন, মোগলাবাজার উপজেলার গঙ্গানগর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে জাওয়াদ ইসলাম অর্ণব (২৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার তাজপুর  গ্রামের আব্দুস সালামের ছেলে আমজাদ হোসেন (২৫) ও একই জেলার বিশ্বম্ভরপুর থানার লতারগাঁও এলাকার আব্দুল জব্বারের ছেলে আব্দুর রহিম ওরফে সুন্দর আলী।

যার মধ্যে জাওয়াদ ইসলাম অর্ণবের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

সোমবার সিলেট মহানগর পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

এতে বলা হয়, গতকাল রোববার বিকেল ৪টার দিকে গ্রেপ্তারকৃত তিনজন একটি সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রী সেজে শিবগঞ্জ এলাকায় অবস্থান নেয়।

তখন সেই অটোরিকশায় মো. হুমায়ুন কবির শরীফ নামের এক ব্যক্তি টিলাগড় যাওয়ার জন্য তাদের সিএনজিতে উঠে।

পরে শিবগঞ্জ বাজারস্থ পানসি বাজার নামক দোকানের সামনে পৌঁছালে চালক সিএনজিটি উল্টোপথে ঘুরায়।

এ সময় শরীফ উল্টো দিকে যাওয়ার কারণ জানতে চাইলে তারা শরীফকে ভয়ভীতি দেখায় এবং তার নিকট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

তখন শরীফ চিৎকার করলে শাহপরান (রহ.) থানা পুলিশ ও স্থানীয়রা সিএনজিসহ তিনজনকে আটক করে। পরে আটককৃত ৩ জনের বিরুদ্ধে শাহপরান (রহ.) থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অর্ণব ২০১৬ সাল থেকে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে থাকে এবং ছিনতাইয়ের অভিযোগে একাধিকবার পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছে বলে পুলিশের পক্ষ থাকে জানানো হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় ৪টি, জালালাবাদ থানায় ১টি এবং মোগলাবাজার থানায় ১টি মামলা চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com