1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক দুর্ঘটনায় আহত ১৫

  • Update Time : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৪৮২ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার সংলগ্ন ডাবর পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত ৩ জনের নাম পরিচয় পাওয়া গেলেও বাকীরা দূর্ঘটনা ঘটার সাথে সাথে চিকিৎসার জন্য সিলেট, সুনামগঞ্জ ও কৈতক হাসপাতালে চলে যান।
বুধবার সকাল ৭টায় এই ঘটনা ঘটে। পরিচয় পাওয়া আহতরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপুরের শাহেরা খাতুন (৪০), মিনারা খাতুন (৩৫) ও সুনামগঞ্জের শহিদুল ইসলাম (৪২)।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭ টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল বিরতিহীন যাত্রীবাহী বাসটি (সিলেট-জ-১১-০৩৯০)। সুনামগঞ্জ থেকে বাসটি ডাবর পয়েন্টে এলে সিলেট থেকে আসা একটি মালবাহী ট্রাককে পাস দিতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে। এসময় বাসের চাকা রাস্তার নিচে পড়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটানায় কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা সাথে সাথে চিকিৎসা নিতে সুনামগঞ্জ, সিলেট ও কৈতকের হাসপাতালে চলে যান।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজি মোক্তাদির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩/৪ জন আহত লোক পেয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠিয়েছেন। আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন। আমরা তাদের পাইনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com