1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

শায়েস্তাগঞ্জে নেশার টাকার জন্য বাবাকে ছেলের মারধর

  • Update Time : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২৭৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নেশার টাকার জন্য বাবাসহ পরিবারের লোকজনকে মারধর করে আহত করেছে মাদকাসক্ত ছেলে। সোমবার সকালে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামে নেশা করার জন্য বাবার কাছে টাকা চায় মাদকাসক্ত ছেলে সুজন মিয়া। তার বাবা মুহিত মিয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সুজন ক্ষিপ্ত হয়ে বাবাকে বেধড়ক মারপিট শুরু করে। এ সময় পরিবারের অন্য সদস্যরা এতে বাধা দিলে তাদেরকেও মারধর করে মাদকাসক্ত সুজন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুজনকে গ্রেপ্তার করে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন- সুজন মাদকাসক্ত। সে প্রায়ই নেশা করার জন্য বাবার কাছে টাকা চায়। টাকা না দেয়ায় বাবাসহ পরিবারের লোকজনকে মারধর করেছে সে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com