1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:

কুশিয়ারা নদীতে ধরা পড়লো ৩০০ কেজি ওজনের বাঘাইড়, দাম সাড়ে তিন লাখ

  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৫২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে ৩০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটির দাম হাঁকা হয়েছে সাড়ে তিন লাখ টাকা। এককভাবে কেউ না নিলে মাছটি কেটে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বিক্রেতা।

জানা গেছে, মঙ্গলবার ১১টার দিকে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে মাছটি ধরা পড়ে। পরে বিশালাকৃতির মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয় কাজির বাজার মাছের আড়তে। সেখানে হোসেন আহমদের আড়ৎ থেকে মাছটি কিনে আনেন লাল বাজারের মৎস ব্যবসায়ী সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কুশিঘাটের বাসিন্দা বিল্লাল মিয়া। তিনি মাছটির দাম হাঁকাচ্ছেন সাড়ে তিন লাখ টাকা।

মাছটির বিক্রেতা বিল্লাল মিয়া জানান, মাছটি বিক্রির ওপর তিনি কমিশন পাবেন। সে অনুপাতে বিক্রির জন্য সাড়ে ৩ লাখ টাকা দাম চাওয়া হচ্ছে। অবশ্য আড়াই থেকে তিন লাখ টাকা পেলে বিক্রি করে দেওয়া হবে বলে জানান তিনি। তবে কাঙ্ক্ষিত দাম পাওয়া না গেলে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে।

তিনি আরও জানান, মাছটির কেজি প্রতি দাম পড়বে ৩ হাজার টাকার মতো। কেজি হিসেবে মাছ নিতে ইতোমধ্যে ২০ জন নাম লিখিয়েছেন। এছাড়া আগামীকাল মাইকিং করা হচ্ছে বলেও জানান। তিনি আরও বলেন, ‘কেজি দরে কিনতে অনেকেই আগ্রহ প্রকাশ করে নাম ও মুঠোফোন নম্বর দিচ্ছেন। সেগুলো খাতায় তুলে রেখেছেন। বুধবার (২৪ মার্চ) মাছ কাটার সময় তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে। এর মধ্যেই মাছ নিতে ২০ জন নাম লিখিয়েছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com