1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

পৌর নির্বাচনে নৌকার প্রাথী চুড়ান্ত করা হবে সোমবার

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ১০৬৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করতে সোমবার বৈঠকে বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। আজ রবিবার দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌরসভা মনোনয়ন বোর্ডের এই বৈঠক সন্ধ্যা ৬টায় গণভবনে অনুষ্ঠিত হবে। মনোনয়ন বোর্ডের সভাপতি হিসেবে বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দেশের মোট ৩২৩টি পৌরসভার মধ্যে ২৩৬টিতে আগামী ৩০ ডিসেম্বর ভোট হবে। এতে অংশ নিতে ৩ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা দলীয় সভানেত্রীর প্রত্যয়নপত্র নিয়েই নির্বাচন কমিশনে (ইসি) নিজেদের দলীয় সমর্থন নিশ্চিত করবেন। নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ঠিক করতে এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সভা হয়। শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় সিদ্ধান্ত হয়, জেলা কমিটি, উপজেলা কমিটি, শহর বা পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা স্থানীয় সাংসদদের পরামর্শ নিয়ে একজন মেয়র প্রার্থী মনোনয়ন দেবেন।

মনোনীত প্রার্থীদের নাম সোমবারের মধ্যে সভানেত্রীর কার্যালয়ে পাঠানোর কথা। এর ভিত্তিতেই স্থানীয় মনোনয়ন বোর্ড প্রার্থীদের নাম চূড়ান্ত করবে। নতুন বিধি অনুযায়ী, মেয়র পদে দল মনোনীত প্রার্থীদের প্রত্যয়ন করতে পারবেন সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা তাদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে দিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com