1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:

দুই সন্তানসহ বিষপান, মায়ের মৃত্যু

  • Update Time : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৪০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শরীয়তপুরের গোসাইরহাটে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে দুই সন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন এক মা। এতে দুই বছর বয়সী ছেলে আবু হেরা ও সাড়ে ৩ বছরের মেয়ে হালিমা ভাগ্যক্রমে বেঁচে গেলেও তাদের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল রোববার উপজেলার দাসের জঙ্গল পৌরসভায় ৫নং ওয়ার্ডে টোকন হাওলাদারের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, পারিবারিক কলহের কারণে লক্ষীপুর গ্রামের গোসাইরহাট উপজেলার ভ্যানচালক সাইফুল ইসলাম হাওলাদারের স্ত্রী সুমাইয়া বেগম (২৫), মেয়ে হালিমা আক্তার ও ছেলে আবু হেরাকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। দেখতে পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোসাইরহাট হাসপাতালে ভর্তি করে। ছেলে ও মেয়ে বেঁচে গেলেও মা মারা যান।

গোসাইরহাট হাসপাতালের মেডিকেল অফিসার আল আমিন হোসেন বলেন, বিষপানের পর আমাদের এখানে আনা হলে আমরা তাদের ওয়াস করে স্যালাইন দিয়ে তাদের শরীয়তপুর সদর হাসপাতালে রেফার্ড করে দেই।

শরীয়তপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক ডাঃ মুনীর আহমদ খান মা সুমাইয়া বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলে আবু হেরা ও মেয়ে হালিমা চিকিৎসাধীন আছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হবে।

সুমাইয়ার স্বামী সাইফুল ইসলাম বলেন, গত দুই দিন আগে আমার সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়। এ নিয়ে স্ত্রী ক্ষুব্ধ ছিল। প্রতিদিনের মতো সকালে কাজের সন্ধানে বের হওয়ার পর শুনেছি, সে দুই সন্তানকে নিয়ে বিষপান করেছে। হঠাৎ সুমাইয়া এমন কাজ করবে, ভাবতে পারিনি।

গোসাইরহাট থানার পরিদর্শক (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে সুমাইয়া তাঁর দুই সন্তানকে বিষাক্ত কিছু সেবন করিয়ে নিজেও আত্মহত্যা করেছেন। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com