1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

হবিগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত ১২

  • Update Time : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২৮৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের লাখাইয়ে জায়গা দখল নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার গুয়াখারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মহিউদ্দিন জানান, ওই গ্রামের আবুল গফুরের সঙ্গে দীর্ঘদিন যাবত জায়গা-জমি নিয়ে আব্দুল হানিফের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওসি আরও জানান, সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আব্দুল গফুর (৬০), শামিম মিয়া (৩২), জসিম মিয়া (২৮), পারভেজ মিয়া (২৬), আব্দুল হানিফ (৬৫), জয়নাল মিয়া (২৭), রহিম মিয়া (৩০) ও রাজু মিয়াকে (৩৩) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com