1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ঝড়ে ভেঙেছে বিদ্যুতের খুঁটি, বন্ধ সড়ক যোগাযোগ

  • Update Time : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৯৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন নির্মাণাধীন লাইনের কাজ শেষ হওয়ার পর তা চালু না হতেই ঝড়ে ভেঙে গেছে।

রবিবার (১১ এপ্রিল) ভোর ৫টায় কালবৈশাখী ঝড়ে সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কের বড়ঘাট এলাকায় লাইনসহ ১৩টি খুঁটি ঝড়ে ভেঙে সড়কে পড়ে যায়। এতে জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুরসহ ৩টি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, রবিবার ভোররাতে অল্প সময়ের কালবৈশাখী ঝড় হয়। এতে বড়ঘাট এলাকায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইনের ১৩টি খুঁটি বিদ্যুতের তারসহ ভেঙে রাস্তায় পড়ে যায়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহের জন্য সুনামগঞ্জ ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে এই সংযোগ লাইন নির্মাণ করা হচ্ছিল। কিন্তু চালুর আগেই রবিবার ভোরে ঝড়ে ১৩টি খুঁটি ভেঙে পড়ে। ফলে তিনটি উপজেলার সঙ্গে ভোর থেকেই যান চলাচল বন্ধ রয়েছে।

তবে সকাল থেকে পল্লী বিদ্যুতের কর্মীরা সড়ক থেকে খুঁটি ও তার অপসারণের কাজ শুরু করেছেন।

এদিকে, বিদ্যুতের খুঁটিগুলো নিম্নমানের হওয়ার কারণে অল্প সময়ের ঝড়েই সেগুলো ভেঙে গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

বড়ঘাট গ্রামের বাসিন্দা নূরুল আমিন বলেন, ‘খুঁটিগুলো খুবই দুর্বল। যার ফলে সামান্য সময়ের ঝড়ে ১৩টি খুঁটি ভেঙে গেছে।’

তবে ঠিকাদার মাসুক মিয়া বলেন, ‘আমার কাজ ছিল বিদ্যুৎ সঞ্চালনের তারগুলো বসানো। অন্য ঠিকাদার খুঁটি বসানোর কাজ করেছে। আমি গত ২৭ মার্চ আমার কাজ শেষ করেছি। আজ ঝড়ে ১৩টি খুঁটি তার নিয়ে ভেঙে পড়েছে।’

পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন ভূইয়া বলেন, ‘এটি আমাদের ৩৩ কেভি লাইনের নির্মাণাধীন লাইন। সেখানে এখনও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়নি। ঝড়ে ১৩টি খুঁটি ভেঙে গেছে। আমরা সড়ক থেকে তার ও খুঁটি অপসারণের কাজ শুরু করেছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com