1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

জগন্নাথপুরে ম্যাজিষ্ট্রেট সুয়েব তালুকদারের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ৩৭৮ Time View

মো: আব্দুল হাই:: জগন্নাথপুর পৌরশহরের হবিবপুরে ম্যাজিষ্ট্রেট সুয়েব আহমদ তালুকদারের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি পৌর শহরের হবিবপুর আব্দুল তাহিদ সরকারি প্রাথমিক বিদ্যারয়ের শতাধিক শিক্ষার্থীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন যুক্তরাজ্যস্থ বিচারিক আদালতের ম্যাজিষ্ট্রেট ও হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুয়েব আহমদ তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট জিয়াউর রহিম শাহিন, হবিবপুর গ্রামের প্রবীণ মুরব্বি হযরত মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ, বজলুর রশিদ চৌধুরী, মোঃ আলকাব আলী, মোঃ মিছকন্দর আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী নজরুল ইসলাম হিরা, আব্দুল তাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাপসী রানী সরকার, সহকারি শিক্ষিকা ছালেহা পারভীন, সহকারি শিক্ষিকা সুমি বেগম, সহকারি শিক্ষিকা সম্পা দেব, সহকারি শিক্ষিকা অলী রানী তালুকদার, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নোমান আহমদ প্রমুখ। দুপুরে খাদ্য সামগ্রী হাতে পেয়ে কোমলমতি শিশুরা উৎফুল্ল মনে এমন আয়োজন প্রতিদিন হলে ভালো হতো বলে শিক্ষার্থীরা জানিয়েছে। ব্যতিক্রমী আয়োজনের জন্য এলাকাবাসী ম্যাজিষ্ট্রেট সুয়েব আহমদ তালুকদারকে অভিনন্দন জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com