1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

নামাজে যাওয়ার পথে সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

টাঙ্গাইলের সখীপুরে তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে বিষাক্ত সাপের কামড়ে ইমন নামের ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেওবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় গতকাল রাত পৌনে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইমনকে মৃত ঘোষণা করেন। নিহত ইমন উপজেলার দেওবাড়ী গ্রামের খলিলুর রহমানের ছেলে।

নিহত ইমনের চাচা আবুল হোসেন জানান, রাত সোয়া ৮টার দিকে মসজিদে তারাবির নামাজ পড়ার জন্য বাড়ি থেকে রওয়ানা হয়। এ সময় অন্ধকার সড়কে ইমনকে সাপে কামড় দিলেও প্রথমে সে বুঝতে পারেনি। মসজিদে অল্প সময়ে অবস্থান করে তারাবির না পড়েই বিষের যন্ত্রণায় সে বাড়ি ফিরে আসে। এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ইমনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com