1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী ভিক্ষুকের কুঁড়েঘরে সিঁধ কেটে চুরি সিলেটে প্রবাসীর বাড়ি থেকে ৩৫ লাখ টাকার মালামাল চুরি, অভিযুক্ত গ্রেপ্তার শান্তিগঞ্জে প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন আজ মানুষের জীবন রক্ষায় ইসলামের শিক্ষা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে

জগন্নাথপুরে করোনায় আক্রান্ত ৬ জন হোম আইসোলেশনে

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৪৪০ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৬ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে তাদেরকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন এবং তাদের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনের আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

আক্রান্তরা হলেন- পৌরশহরের শহীদ মিনার এলাকার দুইজন, হাসপাতাল এলাকার দুইজন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে একজন  এবং আশারকান্দি ইউনিয়নের কাঁঠালখাই গ্রামে একজন।

 

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,সর্বশেষ গত ১৪ জানুয়ারি একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হন। এরপর থেকে আর করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেনি। বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাব থেকে আসা প্রতিবেদনে ১০ জনের পাঠানো নমুনার মধ্যে জগন্নাথপুরে নতুন করে ছয়জন করোনা পজিটিভ সনাক্ত হয়।

জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, জগন্নাথপুরে এ পর্যন্ত ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।তারমধ্যে সুস্থ আছেন ১৯৪ জন, মৃত্যু বরণ করছেন ১ জন। নতুন আক্রান্ত ৬জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com