জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১০০টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৮টি ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আলু, আটা, চিড়া, মুড়ি ও সাবানসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. শাহাদাত হোসেন ভূঁইয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নুর কালাম, পূর্ব পাগলা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, সাংবাদিক হোসাইন আহমদ, সুহেল তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী ফারুক হোসেন, হরিপদ দাস, মিঠুন চক্রবর্তী প্রমুখ।
Leave a Reply