1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:

ধর্মপাশায় ট্রাক চাপায় নির্মাণ শ্রমিক নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩০৩ Time View

ধর্মপাশা প্রতিনিধি::
ধর্মপাশায় রড বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মানিক মিয়া নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মধ্যনগর ইউনিয়নের পিপড়াকান্দা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মানিক মিয়া চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের মৃত আ. রশিদের ছেলে।
চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ওয়াসিল আহমেদ জানান, তাঁর ইউনিয়নের একতা উচ্চ বিদ্যালয় সংস্কার কাজের জন্য ওই ট্রাকে করে রড নিয়ে যাওয়া হচ্ছিল। মানিক মিয়াসহ কয়েকজন নির্মাণ শ্রমিক ওই ট্রাকের উপরে বসে সেখানে যাচ্ছিল। পথিমধ্যে পিপড়াকান্দা এলাকায় গেলে ট্রাকটি উল্টে গিয়ে মানিক মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মানিক মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যায়।
মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com