1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:

ওসমানীনগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • Update Time : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের ওসমানীনগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত  হয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে দয়ামীরের চক আতাউল্লা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ২ জনের পরিচয় পাওয়া যায়নি।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর চক আতাউল্লা নামক স্থানে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ২ জন ঘটনাস্থলেই নিহত হন।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ২ জনের লাশ উদ্ধার করে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি পুলিশের হেফাজতে আছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com